জনপদ

বান্দরবানে সেনা অভিযানে কেএনএফ’র ৯ সদস্য আটক

বান্দরবানের পাহাড়ি এলাকা সবুজ বনভূমি ও পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের পাহাড়ি এলাকা সবুজ বনভূমি ও পাহাড়ের দৃশ্য, শান্ত ও প্রাকৃতিক পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বান্দরবানে অভিযান চালিয়ে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৯ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। 

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গোপনে খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সুংসুংপাড়া আর্মি ক্যাম্পের মেজর রাজীবের নেতৃত্বে একটি টহল দল বান্দরবান রিজিয়নের ১৬ই বেংগল-স্থানীয় দোপানিছড়াপাড়া এলাকা ঘেরাও করে ৯ কেএনএফ সন্ত্রাসীকে আটক করে।

সেসময় টহল দল অনুসন্ধান চালিয়ে ৯টি এলজি, ১৯টি এলজি কার্টিজ, ২টি মোবাইল ফোন এবং ২টি আইডি কার্ড উদ্ধার করে।

বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা এবং সোনালী ব্যাংকের রুমা শাখার  ম্যানেজারকে অপহরণ এবং টাকা লুটের ঘটনায় নতুন করে আলোচনায় আসে কেএনএফ। পরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ যৌথবাহিনী তাদের বিরুদ্ধে অভিযানে নামে।

বিষয়:কেএনএফ বান্দরবান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…