চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষে নিহত ৯

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৩
আন্তর্জাতিক
A A
মুর্শিদাবাদে গুলিতে আহত কংগ্রেস কর্মী

মুর্শিদাবাদে গুলিতে আহত কংগ্রেস কর্মী

ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন। ভোট গ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন কেন্দ্রে চলছে ব্যাপক সহিংসতা আর সংঘর্ষ। সংঘর্ষের ঘটনায় তৃণমূলের পাঁচ সদস্যসহ নিহত হয়েছেন অন্তত ৯ জন।

শনিবার এনডিটিভি জানায়, সকাল থেকে শুরু হয় পঞ্চায়েত নির্বাচন। ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচনকেন্দ্রিক সহিংসতা আর সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে নিহতদের মধ্যে পাঁচজন তৃণমূল সদস্য, একজন বিজেপি, বাম ও কংগ্রেসের একজন করে কর্মী এবং একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বার্তা সংস্থা পিটিআই সূত্রে এনডিটিভি জানায়, সহিংস সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি অন্তত দু’টি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ধ্বংস করা হয়েছে।

বিশেষ করে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মধ্যে চলছে থেমে থেমে সংঘর্ষ। আর রাজ্যজুড়ে এসব সহিংসতার জন্য একে-অপরকে দোষারোপ করছে দল দু’টি।

টাইমস অব ইন্ডিয়া সূত্রে এনডিটিভি জানায়, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙড়ে চকমরিচায় দুই আইএসএফ কর্মীকে গুলি করার অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীনরা।

Reneta

বার্তা সংস্থা পিটিআই জানায়, ৮ জুন ভোট ঘোষণার দিন থেকেই থেম থেমে ব্যাপক সহিংসতার খবর পাওয়া যায় পশ্চিম বাংলায়। এসব সহিংসতায় এক কিশোরসহ ১৫ জন মারা গেছে।

সকাল থেকে রাজ্যের ২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে নির্বাচন শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পঞ্চায়েত নির্বাচনপশ্চিমবঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে অজিদের বিপক্ষেও স্পোর্টিং উইকেট, যা বললেন মিরাজ

জুন ৮, ২০২৬

কাকলীকে বেঙ্গালুরু নেওয়ার প্রস্তুতি, অর্থের অনিশ্চয়তায় উদ্বিগ্ন প্রাণ

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

সৌদি আরবে সম্পত্তি কিনতে বিদেশি কোম্পানিদের জন্য নতুন নিয়ম

জুন ৮, ২০২৬

‘প্রশাসক প্রকৌশলী নন’, বিদেশ সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT