স্বাস্থ্য

হামে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

সরকারি হাসপাতালে অনুমোদনহীন ক্যান্টিন ও ফার্মেসি বন্ধের নির্দেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি হাসপাতালে অনুমোদনহীন ক্যান্টিন ও ফার্মেসি বন্ধের জন্য নির্দেশনা প্রদান করছে স্বাস্থ্য বিভাগ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিনজন মারা গেছে এবং হাম উপসর্গে সারা দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৭৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৬২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৩ জন, গত ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা চার হাজার ৮৫৬ জন।

১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৯৯১ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম-সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ২২৬ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:মৃত্যু শনাক্ত স্বাস্থ্য অধিদপ্তর হাম হাম উপসর্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…