আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্যা-ঝড়ে ৯ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

বন্যার পানিতে ডুবে থাকা গাড়ি, জরুরি অবস্থা পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানিতে ডুবে থাকা গাড়ি, যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের মধ্যপূর্বাঞ্চলে বন্যা ও ঝড়ে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। ভারী বৃষ্টিতে নদী উপচে পানিতে রাস্তাঘাট ডুবে গেছে। এই পরিস্থিতিতে কেন্টাকি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আজ (১৭ ফেব্রুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ঝড় শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৩৯ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হচ্ছে। এছাড়াও শত শত মানুষ বন্যায় আটকে পড়েছেন। গেল এক দশকে এটিকে সবচেয়ে বৈরী আবহাওয়া।

জরুরি অবস্থা ঘোষণা করে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, তার রাজ্যে অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। বেশিরভাগ মৃত্যু হয়েছে রাস্তার পানিতে গাড়ি আটকে। তীব্র বাতাসের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। লোকজনকে রাস্তাঘাট থেকে দূরে থেকে ঘরে অবস্থান করতে পরামর্শও দিয়েছেন তিনি।

তিনি বলেন, সবাই রাস্তাঘাট থেকে দূরে থাকুন। এখন উদ্ধার অভিযান পরিচালনার সময়। ঝড় শুরু হওয়ার আগেই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্যোগ ত্রাণ তৎপরতার জন্য তার অনুরোধ অনুমোদন করেছেন।

বিষয়:জরুরি অবস্থা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…