চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে প্রবল বন্যায় মৃত্যুর মিছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বন্যার পানিতে ডুবে থাকা মানুষ ও মোটরসাইকেল. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান জুড়ে ভারী বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা গেছে এবং ৯ জন আহত হয়েছে। সারাদেশে প্রবল বর্ষণ অব্যাহত থাকায় ৯৭টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫ জুন থেকে এখন পর্যন্ত ভারী বর্ষণে বন্যার কবলে পড়ে ৮৬ জন নিহত এবং ১৫১ জন আহত হয়েছে। যার মধ্যে ১৬ জন নারী ও ৩৭ জন শিশু রয়েছে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাতে এআরওয়াই নিউজ এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পাঞ্জাবে বৃষ্টির জন্য সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যা সংখ্যায় ৫২ জন। এদিকে, খাইবার পাখতুনখোয়ায় ২০ জন মারা গেছে এবং বেলুচিস্তানে ৬ জন মারা গেছে।

চলতি বছরের এপ্রিল মাসে এনডিএমএ জানিয়েছিল, ২০২৩ সালে পাকিস্তানে বিধ্বংসী বন্যার ৭২ শতাংশ সম্ভাবনা রয়েছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে (পিএসি) এক সম্মেলনে এনডিএমএ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার বলেছিলেন, পাকিস্তানে এবার তাপমাত্রার দ্রুত বৃদ্ধি, হিমবাহ গলে যাওয়া এবং বর্ষার শুরুতে বন্যা হতে পারে।

লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার বলেন, এনডিএমএ এবং পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১৭টি উপগ্রহ পর্যবেক্ষণ করে ৩৬টি বন্যার আগাম সতর্কতা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন,পাকিস্তান একটি বিশাল অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হবে যদি বন্যা আরও ভয়াবহ রূপ ধারণ করে।

পাকিস্তানের পাঞ্জাব জুড়ে চলমান বৃষ্টির সময় লাহোরের আজহার টাউন এবং শাহদারা টাউন পাড়ায় দুটি ছাদ ধসে পড়েছে এবং এই ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের অবিলম্বে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাঞ্জাবের ত্রাণ কমিশনার নাবিল জাভেদ প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শন করেছেন।

ট্যাগ: পাকিস্তানবন্যাভারী বর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুরস্কের সমর্থনে ন্যাটোতে যুক্ত হচ্ছে সুইডেন

পরবর্তী

সংসদ সদস্য রেবেকা মমিন মারা গেছেন

পরবর্তী
বিশিষ্ট নারী ব্যক্তিত্বের ছবি, বাংলার সংবাদ ও তথ্যের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ সদস্য রেবেকা মমিন মারা গেছেন

জোকোভিচ উইম্বলডন জেতার জন্য প্রস্তুত, উল্লাসে ফেটেছে দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কারফিউ নিয়ম: উইম্বলডনকে সময় নিয়ে ভাবতে বলছেন জোকোভিচ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT