বাংলাদেশ

লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি

লেবানন থেকে ফেরত আসা বাংলাদেশি অভিবাসীরা বিমানবন্দরে অপেক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিবাসীরা লেবানন থেকে ফেরার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছেন, অনেকের হাতে ব্যাগ ও কাগজপত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আটকে পড়া আরও ৮২ বাংলাদেশি।

গতকাল বৃহস্পতিবার ২১ নভেম্বর রাত ১১টার দিকে বেসরকারি একটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহযোগিতায় দেশে ফিরেছেন তারা। তাদের মধ্যে সরকারী খরচে ৭৬ জন ও আইওএম এর সহযোগিতায় ফিরেছেন ৬ জন।

এ নিয়ে লেবানন থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৬৯৭ জন। এছাড়া বোমা হামলায় একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবানন থেকে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের সকলকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে।

বিষয়:বাংলাদেশি লেবানন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…