চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় চিকিৎসা ও অপুষ্টিতে মৃত্যুর মুখে ৮ হাজার শিশু: ডব্লিউএইচও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ১৩, জুন ২০২৪
আন্তর্জাতিক
A A

গাজায় শিশুদের শোচনীয় অবস্থা নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অঞ্চলটিতে চিকিৎসা এবং পুষ্টির অভাবে মৃত্যুর মুখে রয়েছে প্রায় ৮০০০ শিশু। এদের সকলেরই বয়স পাঁচ বছর বা তার কম।

আনন্দবাজার জানিয়েছে, এমতাবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবিলম্বে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্য পৌঁছনোর পথ করে দেওয়ার আবেদন জানিয়েছে ইসরায়েলের কাছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রিয়েসাস জানিয়েছেন, অবিলম্বে যুদ্ধবিরতি না হলে শিশুমৃত্যুর মিছিল দীর্ঘতর হবে।

জাতিসংঘ এর আগে জানিয়েছিল, গাজায় এখন সুস্থ, স্বাভাবিক ওজনের শিশু জন্ম নিচ্ছে না। গাজায় প্রতিটি শিশু জন্মাচ্ছে কম ওজন এবং অসুস্থতা নিয়ে। বেড়ে গেছে নবজাতকদের মৃত্যুর সংখ্যা। সেখানে প্রসূতিদের অস্ত্রোপচার করতে হচ্ছে চেতনানাশক ছাড়াই। এতে বেড়ে চলেছে নবজাতকের মৃত্যুর সংখ্যা। গাজার চিকিৎসকেরা জানিয়েছেন, এসব মৃত্যুর পেছনে রয়েছে অপুষ্টি, পানিশূন্যতা এবং স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা। গাজায় মানবাধিকার পরিস্থিতি নবজাতক শিশু ও মায়েদের জন্য ‘দুঃস্বপ্ন’ বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত চার বছরে সারা পৃথিবীতে যত শিশুর মৃত্যু হয়েছে, তাকে ছাপিয়ে গিয়েছে ২০২৩ সালের গাজা ভূখণ্ডে নিহত শিশুর সংখ্যা। শুধু তাই নয় এর পাশাপাশি অনাহার এবং অপুষ্টিজনিত কারণেও বহু শিশুর মৃত্যু হয়েছে। মোট সংখ্যা প্রায় ১৬ হাজারের কাছাকাছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজাডাব্লিউএইচওবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টে দিল্লি পুলিশের নজরদারি

জুলাই ২৭, ২০২৬

স্বজনপ্রীতির কারণে সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত কৃষক, বরাদ্দেও অনিয়মের অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত ৫

জুলাই ২৭, ২০২৬

জুলাই গণহত্যা: আগামী মাসেই শেষ হচ্ছে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের তদন্ত

জুলাই ২৭, ২০২৬

স্বজনপ্রীতির কারণে সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত কৃষক

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT