আন্তর্জাতিক

আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প

আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্পের তথ্যচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসল্যান্ডের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু দেখানো মানচিত্র, যেখানে বিভিন্ন স্থানে ভূমিকম্পের ঘটনা চিহ্নিত করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউরোপের দেশ আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের রেকজেনেস উপদ্বীপে ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প আঘাত হেনেছে। 

এনডিটিভি জানিয়েছে, এই ঘটনার পর সেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আশঙ্কা দেখা দেওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে নাগরিক সুরক্ষা এবং জরুরি ব্যবস্থাপনা বিভাগ। এছাড়াও নিরাপত্তার উদ্দেশ্যে একটি টহল জাহাজ মোতায়ন করা হয়েছে।

দেশটির জাতীয় পুলিশ প্রধান জানিয়েছে, গ্রিন্ডাভিক গ্রামের উত্তরে তীব্র ভূমিকম্পের কারণে নাগরিকদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। গ্রামটিতে অন্তত ৪ হাজার লোকের বাস। ভূমিকম্পের ফলে সেখানে যেকোন সময় আগ্নেয়গিরির বিস্ফোরণের আশঙ্কা দেখা দিয়েছে।

আইসল্যান্ডিক মেট অফিস (আইএমও) জানিয়েছে, শুক্রবারের ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে বড় কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২। এসব ভূমিকম্পগুলোর অধিকাংশের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে। এখানে কয়েক দিনের মধ্যেই অগ্ন্যুৎপাত ঘটতে পারে।

আইএমও জানিয়েছে, অক্টোবরের শেষ থেকে উপদ্বীপটিতে এই পর্যন্ত প্রায় ২৪ হাজার বার কম্পন অনুভূত হয়েছে।

বিষয়:আইসল্যান্ড ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…