জনপদ

রাঙ্গামাটিতে আগুনে ৮ দোকান ও ১টি সিএনজি অটোরিকশা ভষ্মীভূত

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে দোকান ও সিএনজি অটোরিকশা পুড়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে আগুনে ৮ দোকান ও ১টি সিএনজি অটোরিকশা সম্পূর্ণ পুড়ে গেছে, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার বরইছড়িতে অগ্নিকাণ্ডে ৮টি দোকানসহ একটি সিএনজি চালিত অটোরিক্সা সম্পুর্ণ পুড়ে গেছে।

আজ (১০ অক্টোবর) বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বরইছড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী পাশ্ববর্তী খাবারের দোকান লুমিনাস জোনের কারিগর মো. রুহুল আমিন।

তিনি জানান, আমি রাতে হঠাৎ একটি শব্দ শুনে বাইরে বের হলে দেখি কয়েকটি দোকানে আগুন লেগেছে। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে এলাকাবাসী, পুলিশ সদস্য ও ইউএনও স্যার ঘটনাস্থলে চলে আসেন।

এই বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে আমি, কাপ্তাই থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যাই এবং কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দেই।

তিনি জানান, পরে কাপ্তাই ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

এই বিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুচনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়:অগ্নিকাণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…