চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারন্যাশনাল রিসার্চ ট্যুরে যাচ্ছে ঢাবিসহ ৮টি রিসার্চ সোসাইটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২২
শিক্ষা
A A
ঢাবিসহ ৮টি রিসার্চ সোসাইটির সদস্যদের আন্তর্জাতিক গবেষণা ট্যুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটিসহ দেশের ৮টি রিসার্চ সোসাইটির ২৫ জন তরুণ গবেষক, স্কলার ও শিক্ষক। গবেষক দল ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বেঙ্গল ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ (বিপস) এর ৫ম আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে অংশ নেবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গবেষণা সম্মেলনের পাশাপাশি কলকাতার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন্স এর সেমিনারে অংশগ্রহণ করবেন তারা। সেই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ, শিক্ষক-শিক্ষার্থী-গবেষকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবেন।

Banglabid

এই ট্যুরে অংশগ্রহণ করছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির তিনজন উপদেষ্টা। তারা হলেন জি এম রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান-এডুকেশনাল এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট এবং একই ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক নাজমুন নাহার চৈতী, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের এর প্রভাষক মো: আতিকুজ্জামান, জগন্নাথ ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির উপদেষ্টা মো: মতিয়ার রহমান (প্রভাষক- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) এ২আই এর ই-লার্নিং এর ন্যাশনাল কনসালটেন্ট মেহদী হাসান সোম।

কুমিল্লা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাকালীন সদস্য আনিসুর রহমান(ইংরেজি), সাবিরা সুলতানা (ইংরেজি) মাইশা রহমান রোদিতা (আইন) জান্নাতুল মাওয়া (নৃবিজ্ঞান), বিইউপি গবেষণা সংসদের সম্পাদক নাফিয়া ইসলাম ফারিয়া( অর্থনীতি), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাকালীন সদস্য মো: সাঈদ হাসান ইবনে আইয়ুব (ম্যানেজমেন্ট), বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আহ্বায়ক কমিটির সদস্য মো: হাসান শাহরিয়ার (ডিপার্টমেন্ট অব কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট) এবং ইসলামিক ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির সদস্য বায়জিদ আহমেদ ভূইঁয়া (লোকপ্রশাসন)।

ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাদেক আন্তর্জাতিক এ রিসার্চ ট্যুরের আহ্বায়ক ও সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। ট্যুরে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির বর্তমান সভাপতি মো: ইসতিয়াক উদ্দিন (ইইই), সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (মনোবিজ্ঞান) এর নেতৃত্বে আরও অংশ নিচ্ছেন প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি মারিহা আক্তার (ইংরেজি), গবেষণা সংসদের তরুণ গবেষক জাইদুল করিম ইরাম (আন্তর্জাতিক সম্পর্ক), মো: রাকিব জাহান (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি), কাজী নিশাত আনজুম (শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন), স্বর্ণালী আক্তার (মৃত্তিকা, পানি ও পরিবেশ), ফারহানা হোসাইন উপমা (উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ), মো: ফাহিম হাসান মাহদি (গণযোগাযোগ ও সাংবাদিকতা), অনুপম মল্লিক (ট্যুরিজম এন্ড হসপিটালিটি), কে এম আব্দুল্লাহ প্রবাল (মার্কেটিং)।

Reneta

ভ্রমণের পাশাপাশি বিভিন্ন সেমিনার-সম্মেলনে-রিসার্চ টকে অংশগ্রহণ, এর মধ্যদিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের শিক্ষক, গবেষক, স্কলার, ব্যক্তি ও সংগঠনের মধ্যকার পারস্পরিক যোগাযোগ-সমন্বয়-নেটওয়ার্কিং-কোলাবেরশন সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে ২০১৮ সালে প্রথম রিসার্চ ট্যুর শুরু করে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। পরবর্তীতে ২০১৯ সালে ভারত ও নেপালেও তারা রিসার্চ ট্যুর আয়োজন করে।

আন্তর্জাতিক এই রিসার্চ ট্যুরের নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে বাংলাদেশ রিসার্চ সোসাইটি এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনাজপুরে ভারতীয় সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পরবর্তী

মাঠের উত্তেজনা গড়াল সমর্থকদের সংঘর্ষে

পরবর্তী
খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ধাক্কাধাক্কি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠের উত্তেজনা গড়াল সমর্থকদের সংঘর্ষে

আদিম এর মস্কো জয় উদযাপন করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

"আদিম" এর মস্কো জয়

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT