চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্বিয়ায় রেলস্টেশনে ছাউনি ধসে ৮ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সার্বিয়ায় রেলস্টেশনে ছাউনি ধসে নিহত ৮, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্বিয়ার উত্তরাঞ্চলের একটি রেলস্টেশনের ছাউনি ধসেপড়ে ৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়েছেন দুইজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সার্বিয়ার সংবাদমাধ্যম আরটিএস জানিয়েছে, স্থানীয় সময় গতকাল (১ নভেম্বর) শুক্রবার দুপুরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদ-এর একটি রেলস্টেশনের ছাউনি আকস্মিকভাবে ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।

ওই সময় স্টেশনের ছাউনির নিচে ট্রেনের অপেক্ষায় অনেক লোক অবস্থান করছিলেন। ধংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন আরও ২ জন।

Banglabid

সার্বিয়ার স্বরাষ্টমন্ত্রী আইভিকা ডেসিক জানিয়েছেন, চাপা পড়া দুইজনকে উদ্ধারে ৮০ জনেরও বেশি দমকল কর্মী এবং উদ্ধারকারি দল অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বেশ কয়েকটি বুলডোজার ধংসাবশেষ অপসারণ করে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছে। নভিসাদের ব্লাড ট্রান্সফিউশন ইনস্টিটিউট স্থানীয় বাসিন্দাদেও জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানিয়েছে।

তিন বছর ধরে মেরামতের পর চলতি বছরের জুলাইতে স্টেশনটি আবার চালু হয়। স্টেশনের কিছু অংশের নির্মাণ কাজ এখনও চলছে। তবে ধসে পড়া যাত্রী ছাউনিটি মেরামতের অংশ ছিল না। তবে কি কারণে ছাউনি ধসে পড়েছে তা এখনও জানা যায়নি।

Reneta

সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিক নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, আমরা দোষীদের খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৃত্যুসার্বিয়ায় রেলস্টেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় সমবায় দিবস আজ

পরবর্তী

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল গুরুত্ব

পরবর্তী
দুটি ভোট বাক্সের সামনে দাঁড়ানো ব্যক্তি, ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল গুরুত্ব

ট্রাম্পের নির্বাচনী ট্রাকের চালক ও মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবর্জনার ট্রাকে বসে ট্রাম্পের কড়া জবাব

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT