চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুইজিয়ানায় নিজের ৭ সন্তানকে গুলি করে হত্যা, পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে তার নিজের সাত সন্তানসহ আট শিশু নিহত হয়েছেন। এসময় আরও দুজনকে গুলি করে পালানোর সময় পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

রোববার স্থানীয় সময় সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।

স্থানীয় পুলিশ ক্রিস বোর্ডেলন জানান, বন্দুকধারী ব্যক্তি শামার এলকিন্স ২০১৯ সালে একটি আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

তিনি বলেন, এটি এমন একটি ঘটনা যা আমাদের মধ্যে অধিকাংশ মানুষ আগে কখনো দেখেনি। এই হামলায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিতে নিহতদের বয়স ছিল এক থেকে প্রায় ১২ বছরের মধ্যে। এ ঘটনায় আহত প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন ছিলেন ওই বন্দুকধারীর । ঘটনার পর বন্দুকধারী গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত হন।

স্থানীয় মেয়র টম আর্সেনো বলেন, “এটি একটি মর্মান্তিক পরিস্থিতি। সম্ভবত আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ মর্মান্তিক ঘটনা।”

Reneta

লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, তিনি এবং তার স্ত্রী “এই ভয়াবহ পরিস্থিতিতে মর্মাহত, এবং ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করেন তারা।”

গান ভায়োলেন্স আর্কাইভের তালিকা অনুযায়ী এই বছর যুক্তরাষ্ট্রে অন্তত ১১৯টি গণ-গুলি চালানোর ঘটনা ঘটেছে, যার ফলে ৭৯ জন শিশুসহ ১১৭ জন নিহত এবং ৪৫৮ জন আহত হয়েছেন। আর্কাইভের সংজ্ঞা অনুযায়ী, গণ-গুলি চালানো হলো এমন একটি ঘটনা যেখানে হামলাকারী ছাড়া অন্তত চারজন ব্যক্তি গুলিতে আহত বা নিহত হন। আর্কাইভের তথ্য অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে ৪০৭টি গণ-গুলি চালানোর ঘটনা ঘটেছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৮ শিশু নিহতবন্দুকধারীর গুলিতেলুইজিয়ানায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তর জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হুন্দাই বাংলাদেশ চালু করল ‘মাইলস অব স্মাইল ক্যাম্পেইন’

এপ্রিল ২০, ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় ওয়ানডে আজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় ওয়ানডে আজ

এপ্রিল ২০, ২০২৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও ভোগান্তি কমেনি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও ভোগান্তি কমেনি

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT