চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকে বাংলাদেশি যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৩
অপরাধ
A A

ইরাকে বাংলাদেশি যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

আজ ২৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে পিবিআই জানিয়েছে, ভুক্তভোগী ইরাক প্রবাসী মোসলেম মোল্লা (৩০) নবাবগঞ্জ থানার দড়িকান্দা গ্রামের তোতা মিয়ার ছেলে। জীবিকার তাগিদে ২০১৬ সালে ইরাকে পাড়ি জমিয়েছিলেন মোসলেম। সেখানে একটি হোটেলে কয়েক বছর কাজ কারার পর চাকরি চলে যায় তার। এরপর তার সঙ্গে সেলিম নামে একজনের পরিচয় হয়। পরে ভালো বেতনে চাকরির কথা অপহরণ করা হয় মোসলেমকে।

অপহরণের পর ইমো অ্যাপের মাধ্যমে কল দিয়ে দেশে থাকা তার মা’র কাছে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি অন্যথায় তার ছেলেকে হত্যা করবে বলে হুমকি দেয়া হয়। পরে ছেলেকে বাঁচাতে বিকাশের ১২টি একাউন্টের মাধ্যমে বাংলাদেশে থাকা অপহরণকারী চক্রের সদস্যদের কাছে ছয় লাখ টাকা পাঠান মা খতেজা বেগম। পরবর্তীতে আসামীরা মোসলেমকে মুক্তি না দিয়ে তার মায়ের কাছে আরও তিন লাখ টাকা দাবি করে। পরে এই ঘটনায় খতেজা বেগম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে প্রথমে নবাবগঞ্জ থানা পুলিশ এবং পরে পিবিআই ঢাকা জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে।

পরে বিভিন্ন সময় অভিযান চালিয়ে বরিশাল, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মাগুরা এবং খুলনা থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আলী হোসেন (৪৯), মোঃ শামীম(২৫), শিরিন সুলতানা (৩৫), মোহাম্মদ ঘরামী (৫১), রবিউল ঘরামী (২৪), শাহিদা বেগম (৫২), সাহনাজ আক্তার লিপি (৩৮), মোঃ আকবর সরদার।

ওই ঘটনায় ইরাকে আরও ৬ বাংলাদেশিসহ কয়েকজন বিদেশিও জড়িত আছেন বলে দাবি করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণইরাকপিবিআইমুক্তিপণ
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT