আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলায় আরও ৭৮ জন নিহত

গাজায় ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপের মাঝে মানুষজন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলের হামলার পর ধ্বংসস্তূপের মাঝে মানুষজন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ ও বিমান হামলায় শিশু ও সাংবাদিকসহ অন্তত আরও ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩২ জন ত্রাণপ্রার্থী ছিল।

এ সময় গাজা শহরের আল-কুদস হাসপাতালের কাছে তাঁবুতে আগুন লেগে গিয়েছিল ইসরায়েলি বোমাবর্ষণে। রেমাল এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে আঘাত হানা হলে অন্তত ৫ জন নিহত এবং ৩ জন আহত হন।

সোমবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সংবাদমাধ্যমটি বলছে, গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে জোরপূর্বক সরিয়ে দিতে অভিযান জোরদার করেছে ইসরায়েল। তারই অংশ হিসেবে ইসরায়েলের হামলায় রোববার ভোর থেকে সারা গাজা উপত্যকায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন, এর মধ্যে ৩২ জন খাদ্য সংগ্রহে বের হয়েছিলেন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা অভিযোগ করেন, আবাসিক এলাকায় ইসরায়েলি সেনারা “বিস্ফোরক রোবট” ব্যবহার করছে এবং জোরপূর্বক মানুষ সরিয়ে দিচ্ছে।

তিনি জানান, গত তিন সপ্তাহে অন্তত ৮০টি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটিকে তিনি “ভূমি পোড়াও নীতি” আখ্যা দেন।

যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত ও ১ লাখ ৬০ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে আটক করা হয়েছিল।

বিষয়:গোলাবর্ষণ বিমান হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…