বাংলাদেশ

নতুন দায়িত্বে ওএসডি দশ ডিআইজিসহ ৭৬ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশ লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের লোগো, যা দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) বদলি করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের দেশের বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়, রাজশাহীর পুলিশ একাডেমি (সারদা) এবং পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) সংযুক্ত করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রজ্ঞাপনে পুলিশের ৮২ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। ওএসডি হওয়া ওই কর্মকর্তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, ৫০ জনেরও বেশি অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

পুলিশ বিভাগে চলমান প্রশাসনিক পুনর্বিন্যাস ও নীতিগত বিবেচনায় এসব বদলি কার্যকর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:ওএসডি ডিআইজি নতুন দায়িত্ব পুলিশ সদরদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…