রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৪৯ টি মামলা ও ৩০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।
শনিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, অভিযানের সময় ১৫৮ টি গাড়ি ডাম্পিং ও ৭৯ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।










