অপরাধ

সারাদেশের মণ্ডপে ৭১ হাজার পুলিশ মোতায়েন

Channel i building, Bangladesh's leading news channel headquarters. Channel i News - চ্যানেল আই নিউজ

The Channel i office building in Bangladesh, a prominent Bengali-language news portal covering various topics. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সারাদেশে প্রায় ৩২ হাজার মণ্ডপে পূজার আয়োজন হয়েছে। দুর্গাপূজা ঘিরে পুলিশ কর্মতৎপর রয়েছে। সারাদেশে সকল মণ্ডপে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এইচ এম শাহাদাত হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকল স্থানে পূজা উদযাপন কমিটি, পুলিশ ও আনসার বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছে। যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো মূলত সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড, ব্যক্তিগত দ্বন্দ্ব বা স্থানীয় বিরোধের ফলাফল।

চলতি মাসের শুরু থেকে অল্প কয়েকটি স্থানে ছোটখাট দুর্ঘটনা ঘটেছে। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এসকল ঘটনা প্রশমিত বা প্রতিকার করা হচ্ছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক বিবৃতিতে ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত উল্লেখিত সংঘটিত নয়টি ঘটনার তিনটিতে জিডি, ছয়টিতে মামলা করা হয়েছে এবং ছয়জন আসামি গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে তিনজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

বিষয়:পুলিশ মোতায়েন পুলিশ সদর দপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…