বাংলাদেশ

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

কুয়েটের গেট ভেঙে পড়ার ছবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েটের গেট ভেঙে পড়ার দৃশ্য, অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলের শিক্ষার্থীরা।

বিবিসি বাংলা জানিয়েছে, আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে তারা হল ছাড়তে শুরু করেন। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।

শিক্ষার্থীদের হল ত্যাগের সময় যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেজন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছে কুয়েট কর্তৃপক্ষ।

এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেইসঙ্গে, বুধবার সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ, উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে বেশ কিছু দিন ধরে ক্যাম্পাসটিতে আন্দোলন করে আসছেন একদল শিক্ষার্থী।

বিষয়:কুয়েট পুলিশ মোতায়েন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…