চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিতে স্বর্ণের খনি ধসে নিহত ৭০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে স্বর্ণের খনি ধসে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, গত শুক্রবার ১৯ জানুয়ারি দেশটির দক্ষিণ-পশ্চিম কাউলিকোরো অঞ্চলে অবস্থিত স্বর্ণের খনিটিতে ধস নামে। দেশটির ন্যাশনাল জিওলজি অ্যান্ড মাইনিং ডিরেক্টরেটের একজন কর্মকর্তা করিম বেথে এটিকে একটি দুর্ঘটনা বলে অভিহিত করেছেন।

স্বর্ণ খনির একজন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলর ওমর সিদিবে বলেছেন, ওই খনিতে ২০০ জনেরও বেশি শ্রমিক ছিল। তিনি বলেন, ধসের সময় বিকট আওয়াজ হয়। মনে হচ্ছিল, আমাদের আশেপাশের সব কিছু কাঁপতে শুরু করেছে। মালির সরকার শোকগ্রস্ত পরিবার এবং মালিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

মালির খনি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, খনি ধসের কারণ এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় আমরা গভীরভাবে অনুতপ্ত এবং এলাকার খনি শ্রমিক এবং সম্প্রদায়কে সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বে কুলিবালি বলেছেন, খনি মালিকরা যথাযথ মান না মেনেই খনিগুলো খনন করেছে। আমরা তাদের বেশ কয়েকবার এই বিষয়ে পরামর্শ দিয়েছি।

ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের অন্তর্গত ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন এর তথ্য অনুসারে, স্বর্ণ হল মালির সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানিপণ্য যা দেশটির মোট রপ্তানি আয়ের 80 শতাংশেরও বেশি। মালির জনসংখ্যার ১০ শতাংশের বেশি, আয়ের জন্য খনি খাতের ওপর নির্ভরশীল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খনিমালিমালিতে স্বর্ণের খনিস্বর্ণের খনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT