চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র গরমে কুমিল্লায় একই স্কুলের ৭ শিক্ষার্থী অসুস্থ

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৬:১১ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৪
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
স্কুলের ছাত্রীরা বই হাতে হাসিমুখে স্কুলে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র গরমে কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি বিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরে অভিভাবকদের ডেকে ওই শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেন শিক্ষকরা। একইসঙ্গে বিদ্যালয়টিতে ছুটি ঘোষণা করা হয়।

সোমবার ২৯ এপ্রিল দুপুরে উপজেলার তায়মোস বেগম উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, তীব্র গরমের মধ্যে উপজেলার তায়মোস বেগম উচ্চবিদ্যালয়ে সকাল ১০টা থেকে ক্লাস শুরু হয়। এদিন বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা গরমে হাঁসফাঁস করতে থাকে। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার, সপ্তম শ্রেণির ফাহিমা আক্তার, অষ্টম শ্রেণির উর্মি আক্তার, হেপি আক্তার, সামিয়া সায়মা ও নবম শ্রেণির মারিয়া আক্তারসহ আরও এক শিক্ষার্থী। পরে অভিভাবকদের ডেকে ওই শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

Banglabid

তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার বলেন, ক্লাস চলাকালে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অভিভাবকদের খবর দিয়ে বাড়িতে পাঠিয়ে দেই। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করে তৃতীয় ঘণ্টা পর স্কুল ছুটি দেওয়ার কথা জানান তিনি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ বলেন, তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়টি প্রধান শিক্ষকের মাধ্যমে জেনে বিদ্যালয়টি ছুটি দিয়ে দেওয়ার জন্য বলেছি। আর কোথাও কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাইনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লার মুরাদনগরতায়মোস বেগম উচ্চবিদ্যালয়তীব্র তাপদাহস্কুলের ৭ শিক্ষার্থী অসুস্থ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবাহনীর ১০ ক্রিকেটার জাতীয় দলে, একাদশ গড়ায় বিপত্তি

পরবর্তী

এসএসসি’র ফল প্রকাশ ৯-১১মে

পরবর্তী
ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি’র ফল প্রকাশ ৯-১১মে

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যে চার সিদ্ধান্তে আটকে আছে ভারতের বিশ্বকাপ দল

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT