চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ৭ কি.মি ‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথন অনুষ্ঠিত

ফেরদৌস রবিন ফেরদৌস রবিন
১২:৩৮ অপরাহ্ণ ১৫, মে ২০২৬
- সেমি লিড, জনপদ, সিরাজগঞ্জ
A A

‘মাদকমুক্ত সমাজ গড়ি-খেলাধুলায় মন ভরি’ এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সাড়ে ৭ কিলোমিটার ‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’।

শুক্রবার (১৫ মে) সকাল ৬টায় জেলা ক্রীড়া সংস্থা ও সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজারের যৌথ উদ্যোগে শহরের বাজার স্টেশন এলাকা থেকে এই প্রতিযোগিতাটি শুরু হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। রানাররা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে গিয়ে দৌড় শেষ করেন।

এবারের ম্যারাথনে সিরাজগঞ্জসহ সারা দেশের প্রায় এক হাজারেরও বেশি রানার অংশগ্রহণ করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় নির্ধারিত সাড়ে ৭ কিলোমিটার পথ মাত্র ১৬ মিনিট ৪ সেকেন্ডে পাড়ি দিয়ে প্রথম স্থান অধিকার করেন সিলেটের অ্যাথলেট আশরাফুল। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন খুলনার পারভেজ এবং তৃতীয় স্থান অধিকার করেন দিনাজপুরের হামিদ।

দৌড় শেষে হার্ড পয়েন্ট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

এসময় তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে স্বাস্থ্য সচেতন করতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।

Reneta

​তিনি আরও বলেন, সিরাজগঞ্জে সুস্থ ধারার ক্রীড়া সংস্কৃতি চর্চা ও অ্যাথলেটিক্সকে জনপ্রিয় করার লক্ষ্যেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যারাথন অনুষ্ঠিতরান সিরাজগঞ্জ'সিরাজগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন নয়্যার?

পরবর্তী

পদ্মা ব্যারাজ কী, কীভাবে কাজ করবে?

পরবর্তী

পদ্মা ব্যারাজ কী, কীভাবে কাজ করবে?

হান্টা ভাইরাসে প্রতি ১০ জনে প্রাণ হারাতে পারেন ৪ জন

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT