চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ প্রিমিয়ার লিগে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত নাম লেখালেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশি ফুটবল খেলোয়াড় চ্যানেল আই অনলাইন সংবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামে নাম লিখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলা লেফট উইঙ্গার ক্যারিয়ারের প্রথম পেশাদার চুক্তি করেছেন। প্রিমিয়ার লিগে দীর্ঘসময় খেলছেন বাংলাদেশ জাতীয় দলে এবছরই অভিষেক হওয়া হামজা দেওয়ান চৌধুরী।

বৃহস্পতিবার ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি সম্পন্ন করেন ১৮ বর্ষী ফারহান। আনুষ্ঠানিক বিৃবতিতে জানিয়েছে ক্লাবটি।

চেলসিতে ফুটবল যাত্রা করা ফারহান ২০১৯ সালে ফুলহ্যাম অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেন। ক্লাবটির অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। গত মৌসুমে চোটে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। ক্লাবটির অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২০ ম্যাচ খেলে, ৭ গোল এবং ৪ অ্যাস্টিট করেছেন।

Banglabid

গত মৌসুমে অনূর্ধ্ব-২১ দলেও অভিষেক হয়েছে ফারহানের। প্রিমিয়ার লিগ আন্তর্জাতিক কাপে পিএসভির বিপক্ষে ৪-৪ গোলে ড্রয়ের ম্যাচে বদলি নেমে জালের দেখা পেয়েছিলেন।

ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি করে ফারহান বলেছেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ফুটবল খেলতে শুরু করার পর থেকেই এ মুহূর্তটির জন্য পরিশ্রম করে চলেছি। আর এখন এখানে এসেছি, অনুভূতিটা অসাধারণ।’

‘অনূর্ধ্ব-১৩ সময়ে ফুলহ্যামে যোগ দিয়েছিলাম। এই যাত্রা ছিল রোলারকোস্টারের মতো। এখানে পুরো পথচলাটা দারুণভাবে উপভোগ করেছি। বয়সভিত্তিক প্রতিটি ধাপে আমার পাশে ভালো এক দল সতীর্থ ছিল, যারা আমাকে শুরু থেকেই আপন করে নিয়েছে। আমার পরিবার সবসময় আমার স্বপ্নপূরণে সমর্থন করেছে। তারা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। তারা সবসময় আমাকে পরামর্শ দিয়ে বলেছে পা যেন মাটিতে থাকে।’

Reneta

২০০৬ সালের ডিসেম্বরে ইংল্যান্ডে জন্ম ফারহানের। মা-বাবা দুজনেই বাংলাদেশি নাগরিকত্ব থাকলেও তাদের জন্ম ইংল্যান্ডে। ২০২০ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়ে কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডপ্রিমিয়ার লিগফারহানফুলহামবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT