চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৯:৩৯ পূর্বাহ্ণ ০২, মে ২০২৩
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয়টি অনুষদে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলধারী ছয় শিক্ষার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন। দেশের ৩৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ১৭৮ জন শিক্ষার্থীকে দেয়া হবে এ পদক।

রোববার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত একটি নির্দেশনা নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে ইউজিসি।

পদকের জন্য মনোনীত জাবি শিক্ষার্থীরা হলেন কলা ও মানবিক অনুষদ থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মৌসুমী আক্তার, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ থেকে পরিবেশ বিজ্ঞান বিভাগের বিউটি আক্তার, সমাজবিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের মারুফাতুন নাহার, জীববিজ্ঞান অনুষদ থেকে মাইক্রোবায়োলজি বিভাগের মুমতারিন জান্নাত ঐশী, ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মার্কেটিং বিভাগের রাবেয়া জান্নাত, এবং আইন অনুষদের আইন ও বিচার বিভাগের লিমা আক্তার।

এবার, ৩২টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে (জাতীয়, উন্মুক্ত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ব্যতীত) মোট ১৭৩ জন শিক্ষার্থী এই স্বর্ণপদকের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে একজন করে মোট তিন জন শিক্ষার্থী পাবেন এ স্বর্ণপদক। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড নম্বর অর্জনকারী দুই জন শিক্ষার্থীকেও দেওয়া হবে এ পদক।

মনোনীতদের তালিকায় সর্বোচ্চ ১১ জন স্বর্ণপদক পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর সর্বোচ্চ ৯ জন করে রয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী স্বর্ণপদক
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT