এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৮ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪৯ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮৭ হাজার ৭১২ জনে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং তিনজন রাজশাহী বিভাগের বাসিন্দা।
নতুন শনাক্ত ৭৮৮ রোগীর মধ্যেও বিভাগভিত্তিক তারতম্য রয়েছে। বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রামে ১০৮ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৩০ জন, ঢাকা উত্তরে ১৬৬ জন, দক্ষিণে ৮৬ জন, ময়মনসিংহে ৫৪ জন, খুলনায় ৬৬ জন, রাজশাহীতে ৮৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন।
0এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৭৩ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে চলতি বছরে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৫৭০ জনে।








