আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬ আরোহী নিহত

যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত, ৬ আরোহী নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্তের স্থান, যেখানে ৬ জন আরোহী নিহত হয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬ জন আরোহীর প্রত্যেকেই নিহত হয়েছেন।

সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাঞ্জেলেসের মুরিয়েটাতে ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছে একটি প্রাইভেট সেসনা বিজনেস জেট বিধ্বস্ত হলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

আকারে ছোট সেসনা সি৫৫০ মডেলের এই ব্যবসায়িক জেট বিমানটি লাস ভেগাস থেকে যাত্রা করে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৩৭ কিলোমিটার দক্ষিণে বিমানবন্দরের রানওয়ে থেকে ৩০০ ফুট দূরে বিধ্বস্ত হয় বিধ্বস্ত হয়।

এই দুর্ঘটনায় যেসব যাত্রী ও পাইলট মারা গেছেন তারা সবাই প্রাপ্তবয়স্ক। বিধ্বস্ত বিমানটির প্রায় সব অংশ আগুন লেগে পুড়ে যায়।

বিষয়:উড়োজাহাজ বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…