স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল শিবিরে চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ হাসপাতাল শিবিরে চিকিৎসা প্রদান করা হচ্ছে, যেখানে রোগীরা চিকিৎসকদের দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৬ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২১ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৬৮ জন।

সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ১ হাজার ৬৫৩ জন। বাকি ২ হাজার ৩৫৫ জন ভর্তি আছেন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

বিষয়:ডেঙ্গু মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…