আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে ৬ অভিবাসীর প্রাণহানি

নৌকাডুবির সময় উদ্ধারকর্মীরা অভিবাসীদের উদ্ধার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা, বেশ কিছু অভিবাসী উদ্ধার করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফ্রান্স থেকে আসা অভিবাসীবহনকারী একটি ছোট নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় ডুবে গিয়ে কমপক্ষে ছয় জন নিহত হয়েছে। শনিবার (১২ আগস্ট) এ নৌ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া নৌকা থেকে ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে যুক্তরাজ্য ও ফ্রান্সের কোস্টগার্ড।

তারা জানিয়েছে, নৌকাটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল। একই সময়ে অভিবাসীদের আরো একটি ছোট নৌকায় সমস্যা দেখা দিয়েছিল। ওই নৌকার সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ফ্রান্স ও ব্রিটেনকে বিভক্ত করা ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ত নৌ-রুট।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…