চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ সদস্য নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় এক বছরের শিশুসহ একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও দু’জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার ৬ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এদিন স্থানীয় সময় ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুর ইয়েনগুর থেকে একই পরিবারের সাত সদস্যসহ আটজন একটি প্রাইভেট গাড়ি নিয়ে পেরুনথুরায়ের দিকে যাচ্ছিলেন। সালেম-ইরোড হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় ভোর ৪টার দিকে হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা দেয়। এসময় গাড়ির গতিবেগ এতই বেশি ছিল যে, গাড়িটি লরির পিছনে ঢুকে যায়।

জানা যায়, ঘটনাস্থলেই গাড়িতে থাকা আট জনের মধ্যে ছ’জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে এক বছরের শিশুও রয়েছে। শিশুর মা, বাবারও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গাড়িতে থাকা চালকসহ আরও এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

জানা গিয়েছে, গাড়ির চালক ভিগনেশ এবং অন্য এক যাত্রী প্রিয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। কী করে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিলনাড়ুভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT