ভিডিও নিউজ

ভূমিকম্পে ৬ জন নিহত

ভূমিকম্পের পর উদ্ধারকাজে অংশগ্রহণকারী ও স্থানীয় মানুষজন, ধ্বংসস্তূপের পাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্পে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছে। রাজধানীতে নিহত অপর দুই জন হলেন-আব্দুর রহিম ও তার ছেলে রিমন। এছাড়া নরসিংদীতে দুইজন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পে আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ভবন হেলে পড়েছে, ফাটল দেখা দিয়েছে অসংখ্য ভবনে। সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিষয়:নরসিংদী নারায়ণগঞ্জ প্রধান উপদেষ্টা ভূমিকম্প সলিমুল্লাহ মেডিকেল কলেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…