চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতে মুখোমুখি সংঘর্ষে দুই বাস দুমড়ে-মুচড়ে যায়। ছবি: এনডিটিভি

ভারতে মুখোমুখি সংঘর্ষে দুই বাস দুমড়ে-মুচড়ে যায়। ছবি: এনডিটিভি

ভারতের তামিলনাড়ুর টেনকাসি জেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২৮ জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি বাস এবং টেনকাসি থেকে কোভিলপট্টিগামী আরেকটি বাস কাদায়নাল্লুর এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসই দুমড়ে-মুচড়ে যায। যাত্রীদের অনেকেই ভেতরে আটকে পড়েন।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে মাদুরাইগামী ‘কেসার’ বাসটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল, যা দুর্ঘটনার মূল কারণ হতে পারে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ বিশ্লেষণের কাজ চলছে।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ২৮ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত কয়েকজন গুরুতর অবস্থায় আছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ জন নিহততামিলনাড়ুদুই বাসের মুখোমুখি সংঘর্ষভারতসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT