বাংলাদেশ

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা এবং যমুনা ভবনের নিরাপত্তা জোরদার করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজিবি।

এদিকে, নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন। বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশ দ্বারা স্থাপন করা ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশদ্বারে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা নানা স্লোগান দেন।

কিছুক্ষণ পর পুলিশের পক্ষ থেকে টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে একচুলও সরবেন না।

বিষয়:বিজিবি মোতায়েন রাজধানী ঢাকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…