মূল্যস্ফীতি কমিয়ে সাড়ে ৬ ভাগে নামানো, পৌনে ৭ শতাংশ জিডিপি’র প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না বলে আশংকা করেছেন, সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা মো: আজিজুল ইসলাম। এমনকি রাষ্ট্রায়ত্ত¡ প্রতিষ্ঠানের ঋণ কেয়ামত পর্যন্ত শোধ হবে না, বলেছেন তিনি। আরেক সংবাদ সম্মেলনে উচ্চ মূল্যস্ফীতির ফলে মানুষের কষ্টের কথা জানান এফবিসিসিআই এবং চার্টার্ড একাউন্টটেন্টেদের সংগঠন আইসিএবি।








