অপারেশন ডেভিল হান্টে আরও ৫৩২ জন গ্রেপ্তার

ফাইল ছবি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
যৌথবাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত একদিনে ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ১ হাজার ৫৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি পিস্তল, ম্যাগজিন, স্টিলের চাপাতি, স্টিলের জং ধরা ছুরি ও স্টিলের কিরিচ একটি করে এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





