অপরাধ

ঢাকার বিভিন্ন থানায় ৫৩টি হত্যা মামলা, গ্রেপ্তার ২৮৫০

কোটা সংস্কার আন্দোলন

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে, চ্যানেল আই অনলাইন লোগোসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ, সহিংসতা ও নিহতের ঘটনায় এখন পর্যন্ত রাজধানীতে ৫৩টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় পুলিশসহ নিহতদের পরিবার বাদী হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি কার্যালয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতের ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় এখন পর্যন্ত ৫৩টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন থানায় ২৬৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২ হাজার ৮৫০ জনের মতো গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হচ্ছে না।

বিপ্লব কুমার বলেন, নাশকতা ও সহিংসতায় যারা সরাসরি জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থী ও সাধারণ কোনো মানুষকে হয়রানি করা হচ্ছে না।

বিষয়:কোটা সংস্কার আন্দোলনডিএমপি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…