বন্দী পাঠশালা’র লাইভ ক্লাসে ৫২ হাজার শিক্ষার্থী!

বাংলা ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য হাইস্কুল পাঠ্যক্রমের প্রস্তুতি ও ক্লাসের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশের অনলাইন শিক্ষা জগতে এক অনন্য মাইলফলকের জন্ম দিয়েছে ‘বন্দী পাঠশালা’র জনপ্রিয় বাংলা শিক্ষক তানভীর স্যার। ২০২০ সাল থেকে শিক্ষার্থীদের কাছে তুমুল জনপ্রিয় এই প্লাটফর্মটি।
প্রতি বছর এইচএসসি কিংবা এসএসসি পরীক্ষার আগে তারা ফ্রি ক্লাস আয়োজন করে থাকে।
এবারের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনভিত্তিক ম্যারাথন ক্লাসে ক্লাস শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই ৫২ হাজারের বেশি শিক্ষার্থী লাইভে যুক্ত হয়- যা দেশের ইতিহাসে প্রথম এবং একটি নতুন রেকর্ড।
তানভীর স্যারের হাতে বাংলা একটি বিষয়ের চেয়েও বেশি কিছু- তিনি এটিকে রূপ দিয়েছেন শিল্পে, মমতায়, আবেগে। মাতৃভাষার রস, রূপ ও রঙ তিনি এমনভাবে তুলে ধরেন, যা শিক্ষার্থীদের মনে দাগ কাটে চিরস্থায়ীভাবে। তার পাঠশৈলী শুধু জ্ঞানভিত্তিক নয়, বরং অনুপ্রেরণার উৎস।
বাংলা বিষয়ে অসামান্য দক্ষতা, অসাধারণ উপস্থাপনাভঙ্গি এবং ছাত্রদের হৃদয় ছুঁয়ে যাওয়ার সামর্থ্য তাকে অনলাইন শিক্ষার জগতে বাংলা শিক্ষার অগ্রদূত করে তুলেছে। বিগত পাঁচ বছর ধরে দেশের এডটেক প্ল্যাটফর্মগুলোতে তিনি রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে- বিশেষ করে বাংলার মতো কম গুরুত্ব পাওয়া বিষয়ে এমন আলোচিত অবস্থান খুব কম শিক্ষকের ভাগ্যে জুটেছে।
এই রেকর্ড শুধু একটি সংখ্যা নয়- এটি বাংলা ভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহের প্রতিফলন, এবং সেই আগ্রহকে জাগিয়ে তোলার পেছনে তানভীর স্যারের নিবেদন, ভালোবাসা ও দক্ষতারই নিখুঁত প্রকাশ।



