ঐক্য ডটকম ডট বিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ-২০২৩ এর ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক অডিশন পর্ব থেকে ৫২ জনকে নির্বাচন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে দুই রাউন্ডের অডিশনে অংশ নেন কয়েক হাজার প্রতিযোগী। ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই সেরা কণ্ঠের মধ্য দিয়ে আড়ালে থাকা প্রতিভারা প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা।






