চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশ হামলায় ইউক্রেনের ৫১ সেনা নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে, ধ্বংসের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় পোলতাভা শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫১ জন সেনা নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন।

বিবিসি জানিয়েছে,  আহত ও নিহতদের বেশির ভাগই ইউক্রেনের একটি সামরিক স্কুলের ক্যাডেট শিক্ষার্থী ছিল। দেশটির সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আমরা সাহসী ইউক্রেনীয়, আমাদের ভাই ও বোন, সৈন্যদের হারিয়েছি।

এর আগে হামলার পরপরই এই ঘটনার জন্য ‘রুশ দুষ্কৃতকারীদের’ দায়ী করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তিনি জানান, পোলতাভা শহরে একটি সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং একটি হাসপাতালের কাছাকাছি এলাকায় ক্ষেপণাস্ত্র দুটি আঘাত করে। এতে আহত ও নিহতদের মধ্যে অনেককেই ধ্বংসস্তূপের নিচ থেকে টেনে বের করা হয়েছে। অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শহরটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে সাইরেন বাজিয়েছিল কর্তৃপক্ষ। আশ্রয়কেন্দ্র যাওয়ার পথেই ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হন অনেকে। তাৎক্ষণিকভাবে উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ২৫ জনকে বাঁচাতে সক্ষম হন। এদের মধ্যে ১১ জনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিলেন।

ট্যাগ: ইউক্রেনরাশিয়াহামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্দোলনে নিহত ৫ জনের পরিবারকে ১ লাখ করে সহায়তা 

পরবর্তী

ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয়ে র‍্যাবের অভিযান

পরবর্তী
ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয়ে র‍্যাবের অভিযান, বেশ কয়েকজন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয়ে র‍্যাবের অভিযান

দুই সাবেক আইজিপি ডিবি হেফাজতে, মামুন ও শহীদুল হক. Channel i News - চ্যানেল আই নিউজ

 ডিবি হেফাজতে সাবেক আইজিপি মামুন ও শহীদুল হক

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT