চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবর্ণজয়ন্তী নিয়ে সোলসের কী পরিকল্পনা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ০৬, জুন ২০২৩
বিনোদন
A A

বাংলাদেশের জনপ্রিয় মিউজিক ব্যান্ডগুলোর অন্যতম হল ‘সোলস’। ১৯৭৩ সালে পথচলা শুরু করা ব্যান্ডটি এ বছর সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। সে লক্ষ্যে মঙ্গলবার (৬ জুন) রাজধানীর গুলশান ক্লাবে ব্যান্ডটি আয়োজন করে সংবাদ সম্মেলনের। 

যেখানে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের পরিকল্পনার কথা সাংবাদিকদের জানান দলটির অন্যতম সদস্য পার্থ বড়ুয়া। তিনি ছাড়াও সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন সোলসের বর্তমান ও প্রাক্তন কয়েকজন সদস্য।

এদিন ৫০ বছর পূর্তি আয়োজনের লোগো উন্মোচন করেন দলটির সদস্যরা। সুবর্ণজয়ন্তী নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে পার্থ এসময় বলেন, ‘৫০ বছর পূর্তির বিষয়টি সোলসের কাছে একটি ড্রিম প্রজেক্ট। এটা আমরা অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম। এটা নিয়ে আমাদের অনেকরকম চিন্তা ভাবনা আছে। আমরা জানি না কতোটুকু করতে পারবো। কী প্ল্যান আছে, পুরোপুরি ডিসক্লোজ করতে পারছি না। এখন অনুষ্ঠান নিয়ে বিভিন্ন স্পন্সর কোম্পানির সাথে কথা বলছি। যখন এগুলো ফিক্সড হবে, তখন সবাইকে জানাতে পারবো।’

দেশ-বিদেশে সোলসের কনসার্ট আয়োজন নিয়েও কথা বলেন পার্থ। তিনি জানান,‘দেশে ও দেশের বাইরে আমরা সুবর্ণজয়ন্তীর কনসার্টের পরিকল্পনা করেছি। যেটি আগস্টের পর থেকে শুরু হবে। পাশাপাশি অনেকগুলো গান করেছি সেগুলো একে একে ভিডিওসহ ছাড়ব।’

তিনি বলেন,‘সাধারণ শ্রোতাদর্শকের জন্য আমরা একটা স্পেশাল প্রোগ্রাম করতে চাই। আমাদের অনেক পরিকল্পনা আছে। এখন ধীরে ধীরে সেগুলো এক্সিকিউশনে যাবো।’

চট্টগ্রাম থেকে শুরু হওয়া সোলসের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন সাজেদ, লুলু ও রনি। ধারাবাহিকভাবে সোলসে যোগ দেন নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, নাসিম আলী খান, আইয়ুব বাচ্চু, রনি বড়ুয়া, নেওয়াজ, পার্থ বড়ুয়াসহ অনেকে।

Reneta

বর্তমানে ব্যান্ডে রয়েছেন নাসিম আলী খান ও পার্থ বড়ুয়া, আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কি-বোর্ড) ও মারুফ হাসান রিয়েল (বেজ গিটার)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইয়ুব বাচ্চুগানতপন চৌধুরীনকীব খাননেওয়াজপার্থ বড়ুয়াব্যান্ডলিড বিনোদনসোলস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিরুদ্ধে ভোট দিলেন তার দলের ৪ সিনেটর

মে ২০, ২০২৬
ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT