চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই গরমে লিগ ও ক্যাম্প দুটোই চলছে মেয়েদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ০৪, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশব্যাপী তীব্র দাবদাহের কারণে হাসফাঁস অবস্থা সবার। এই গরমের মাঝেও চলছে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ৫০ ওভারের ম্যাচ খেলার পর বাংলাদেশ ইমার্জিং দলের ১৪ জন ক্রিকেটারকে সামনের টি-টুয়েন্টি আসরের জন্য প্রস্তুত করতে হচ্ছে অনুশীলন ক্যাম্পও।

লতা মণ্ডলের নেতৃত্বে ইমার্জিং টিমস এশিয়া কাপ খেলতে আগামী ১০ জুন হংকং যাবে বাংলাদেশ দল। ১৪ সদস্যের স্কোয়াডে অধিকাংশ পরিচিত মুখ, জাতীয় দলের সদস্য। ডিপিএলের ক্লাবগুলোর গুরুত্বপূর্ণ ক্রিকেটারও তারা।

বাধ্য হয়েই সারাদিন ম্যাচের পর আবার প্রস্তুত হতে হচ্ছে টি-টুয়েন্টি চ্যালেঞ্জের জন্য। ১ জুন থেকে বিকেএসপিতে চলছে ইমার্জিং দলের ক্যাম্প। জাতীয় দলের প্রধান কোচ হাসান তিলকারত্নের অধীনে চলছে অনুশীলন। অন্য কোচিংস্টাফের সঙ্গে নতুন নিয়োগ পাওয়া ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ইয়ান ডুরান্টও কাজ শুরু করেছেন ইমার্জিং দলের সঙ্গে।

ডিপিএলের তিনটি ভেন্যুর দুটি মাঠই বিকেএসপিতে। ম্যাচ খেলে ক্যাম্পে যোগ দিতে ভ্রমণের ধকল সামলাতে না হলেও এই গরমে ডাবল খাটুনিতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাচ্ছে না।

ডিপিএল ও ক্যাম্প দুটোরই আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং। প্রতি মৌসুমেই ছেলেদের ডিপিএল শেষ হলে মেয়েদের আসর মাঠে গড়ায়। গরমে অস্বস্তি কিংবা বৃষ্টিতে ম্যাচ পণ্ড এই বাস্তবতা নিয়েই চলছে। এবার ইমার্জিং এশিয়া কাপের সঙ্গে ডিপিএলের সূচি সাংঘর্ষিক হওয়ায় ঘাম ছুটছে লতা-হ্যাপিদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং টিমস এশিয়া কাপতাপদাহবিকেএসপিমেয়েদের ডিপিএল ২০২৩লিড স্পোর্টসহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT