অর্থনীতি

১৯ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে দুর্বল ৫ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড, ব্যাংকের নাম ও লোগো স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অনিয়মের কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে ৫টি ব্যাংককে ১৯ হাজার কোটি টাকা দেওয়া হবে। 

এর আগে, দুর্বল ৭ ব্যাংক ঘুঁরে দাঁড়াতে ২৯ হাজার কোটি টাকা ঋণ সহায়তা চেয়েছিলো।  এরমধ্যে ৫টি ব্যাংককে ওই ১৯ হাজার কোটি টাকা দেবে অতিরিক্ত তারল্য থাকা ১০ ব্যাংক। এ ঋণের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এক বৈঠ‌কে এমন সিদ্ধান্ত হ‌য়।

যে পাঁচটি ব্যাংক ঋণ সহায়তা পাচ্ছে তারা হলো: বেসরকারি খাতের ন্যাশনাল, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

ঋণ দিতে সম্মত হওয়া ব্যাংক গুলো হচ্ছে: রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক, বেসরকা‌রি খা‌তের ব্র্যাক, ইস্টার্ন, দ্য সিটি, শাহ্‌জালাল ইসলামী, মিউচুয়াল ট্রাস্ট, পূবালী, ঢাকা ব্যাংক, ডাচ্‌-বাংলা এবং ব্যাংক এশিয়া।

এ বিষয়ে বাংলা‌দেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সাংবাদিকদের জানান: দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া ঋণের টাকা ফেরত চাইলে সবল ব্যাংকগুলোকে তিন দিনের মধ্যেই তা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক। কোনও ব্যাংক ঋণ দেওয়ার জন্য কোনও টাকা নিতে পারবে না।

বিষয়:ঋণ সহায়তা তারল্য সংকট দুর্বল ব্যাংক ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…