চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌঘাঁটির মসজিদে বোমা হামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
১২:৩৪ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২২
- সেমি লিড, আদালত, চট্টগ্রাম, জনপদ
A A
নৌঘাঁটির মসজিদে বোমা হামলার ছবি, গুলির দড়ি ও গাঁটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির মসজিদে জুমআর নামাজের সময় বোমা হামলা মামলায় ৫ জেএমবি সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন আবদুল মান্নান, রমজান আলী, বাবলু রহমান, আবদুল গাফফার ও এম সাখাওয়াত হোসেন।

তাদের মধ্যে সাখাওয়াত ছাড়া বাকিরা কারাগারে আটক। ২০১৫ সালের ১৮ ডিসেম্বর ঈশা খাঁ ঘাঁটির ভেতরে জুমার নামাজের সময় দু’টি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। এতে নৌবাহিনীর কর্মকর্তাসহ ২৪ জন মুসল্লি আহত হন।

আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেন, যারা দেশের সার্বভৌমত্ব ও সমুদ্রসীমার অতন্ত্র প্রহরী তাদের ওপর হামলার অর্থ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপরে হামলা করা।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন গণমাধ্যমকর্মীদের বলেন, ঘটনার এক বছর পর এই মামলাটি দায়ের করা হয়েছে। এই মামলায় ১৬৪ ধারায় কোনো আসামির জবানবন্দি রেকর্ড করা হয়নি। একইসঙ্গে ১৬৪ ধারায় কোনো সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়নি। এই মামলায় কোনো জব্দ তালিকা ছিল না। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

চলতি বছরের ২৩ মার্চ এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। এতে মোট ১৭ জনের সাক্ষ্য নেন আদালত।

বোমা হামলার ৯ মাস পর ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর নেভাল প্রভোস্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ বাদী হয়ে নগরীর ইপিজেড থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন। মামলায় নৌবাহিনীর সাবেক সদস্য এম সাখাওয়াত হোসেন, বলকিপার আবদুল মান্নান ও রমজান আলী ও বাবুল রহমান ওরফে রনিকে আসামি করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও তদন্তে গ্রেপ্তার আবদুল মান্নানের বড় ভাই জেএমবি সদস্য আবদুল গাফফারের সম্পৃক্ততায় পায় পুলিশ। জেএমবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান সমন্বয়ক রাইসুল ইসলাম খান নোমান ওরফে নাফিস ওরফে ফারদিনের নেতৃত্বে নৌ ঘাঁটির মসজিদে বোমা হামলা চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

ফারদিন ২০১৬ সালের ৩ এপ্রিল বগুড়ার শেরপুরে গ্রেনেড বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত হন বলে পুলিশ জানায়। এ কারণে তার নাম এই মামলার আসামি তালিকা থেকে বাদ দেওয়া হয়।

২০১৭ সালের ১৫ অক্টোবর ৫ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয় ইপিজেড থানার পরিদর্শক মুহাম্মদ ওসমান গণি। অভিযোগপত্রে মোট ২৪ জনকে সাক্ষী করা হয়।

ট্যাগ: জঙ্গি হামলাবোমা হামলামৃত্যুদণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেউ কিনছে না টিকেট, হলে আর সপ্তাহখানেক টিকবে ‘লাল সিং চাড্ডা’!

পরবর্তী

বিমানবন্দরে শাকিব খানকে বরণ করতে ভক্তদের ভিড়

পরবর্তী
শাকিব খানকে বরণ করতে বিমানবন্দরে ভক্তদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে শাকিব খানকে বরণ করতে ভক্তদের ভিড়

বাংলাদেশের গ্রামে গহনা তৈরির পেশা ও শিল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ গ্রামের ১২ হাজার মানুষের পেশা গহনা বানানো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT