জনপদ

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে পরিবারের ৫ জনের মৃত্যু, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্টে, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা একটি বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মখলিছ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টেলাগাড়ি চালক ফয়জুর রহমান ( ৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৫), সাবিনা (৯), ছেলে সায়েম উদ্দিন (৭)। এছাড়াও আহত সোনিয়া আক্তারকে (১২) সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।

জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

বিষয়:বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মৌলভীবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…