চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনায় ৫ জনের জামিন

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
৬:৩১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৩
জনপদ, রাজশাহী
A A

শেখ কামাল বাংলাদেশ যুব গেমস থেকে ফেরার পথে রাজশাহী রেল স্টেশনে পুলিশ কনস্টেবল দম্পতির ওপর হামলার মামলায় অপ্রাপ্তবয়স্ক নারী খেলোয়াড়সহ ৫ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর আদালতে শুনানি শেষে বিচারক মুহা. হাসানুজ্জামান তাদের জামিন মঞ্জুর করেন। আগামীকাল বাকি আসামীদের শুনানির কথা রয়েছে।

আদালতে আসামী পক্ষের আইনজীবী মাইনুর রহমান বলেন, ‘মামলার চার্জশীট পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে। একই সঙ্গে জামিনে থাকাকালে তাদের আচার-আচরণ মনিটরিং করে প্রতিবেদন দাখিলের জন্যও সমাজ সেবা ও প্রবেশন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। জামিন পাওয়া ৫ জনের মধ্যে ১ জন ছেলে ও ৪ জন মেয়ে।’

এর আগে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের আসরে অংশ নিয়ে ফেরার পথে রাজশাহী স্টেশন থেকে গ্রেপ্তার হন এক কোচসহ ১২ জন খেলোয়াড়। স্টেশনে পুলিশকে পেটানো ও তার স্ত্রীর স্বর্ণের চেন চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার রাত ৮টার দিকে তাদের আদালতে পাঠায় রেলওয়ে পুলিশ। আদালত ৭ জনকে কারাগারে পাঠালেও অপ্রাপ্তবয়স্ক ৫ জনকে সোমবার ১০টা পর্যন্ত অন্তবর্তী জামিন দেন।

কোচ বাদে গ্রেপ্তার ১১ খেলোয়াড়ের মধ্যে ৩ জন ছেলে ও ৮ জন মেয়ে। তাদের মধ্যে ৭ জনের বয়স ১৮ বছরের বেশি। আর ৫ জনের বয়স ১৪ থেকে ১৭ বছর পর্যন্ত। এই খেলোয়াড়রা জুডো, কুস্তি, কারাতেসহ বিভিন্ন খেলা খেলেন। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

কোচ ও খেলোয়াড়দের বিরুদ্ধে গোলাম কিবরিয়া নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রী রাজিয়া সুলতানা জয়া মামলা করেন। মামলায় তিনি তার স্বামীকে পেটানো ও তার গলার স্বর্ণের চেইন চুরির অভিযোগ আনেন। ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে আসার সময় এ ঘটনা ঘটে। ওই পুলিশ কনস্টেবল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কর্মরত। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী খেতুর গ্রামে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT