আন্তর্জাতিক

মসজিদে নববীতে এক সপ্তাহে এসেছেন ৫০ লাখ মুসল্লি

মসজিদে নববীতে মুসল্লিদের ভিড়, পবিত্র হজ ও ওমরাহ পালন. Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদে নববীতে মুসল্লিরা এক সপ্তাহে ৫০ লাখের বেশি মুসল্লি উপস্থিত হয়েছেন, ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ইবাদত পরিচালনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে এক গত এক সপ্তাহে ৫০ লাখের বেশি ইবাদতকারী ও জিয়ারতকারী আগমন করেছেন। এই সময় ইবাদতকারী ও জিয়ারতকারীদের সবোর্চ্চ সেবা প্রদান করা হয়েছে।

মসজিদে নববীর সেবায় নিয়োজিত জেনারেল অথরিটি জানিয়েছে, গত সপ্তাহে ৫০ লাখের বেশি মানুষ মসজিদে নববীতে আগমন করেছেন। তাদের মধ্যে ২ লাখ ৩০ হাজার ৮২৩ জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করেছেন।

মসজিদে নববীতে নামাজ আদায় ও রাসূল সা. এর রওজা জিয়ারতের বিশেষ ফজিলত রয়েছে। হজরত আবূ দারদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মসজিদে হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান, আমার মসজিদে (মসজিদে নববী) এক নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ ৫০০ নামাজের সমান।

বিষয়:মসজিদে নববী মুসল্লি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…