রংপুরে অটোরিক্সা, প্রাইভেট কার ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে অটোরিক্সাটি সৈয়দপুরের দিকে যাচ্ছিলো। অটোরিক্সাটি রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ নেংটিছেড়া সেতু এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সাথে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে অটোরিক্সায় থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত ২ জনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।







