চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে সন্ত্রাসী হামলায় নিহত ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
তুরস্কে সন্ত্রাসী হামলার পর ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানির সদর দফতরে এক সন্ত্রাসী হামলায় ৫জন নিহত ও ২২ জন আহত হয়েছে। এদিকে হামলার পর সিরিয়া ও ইরাকের কুর্দি জঙ্গিদের দায়ী করে পাল্টা হামলা চালিয়েছে তুরস্ক।

বৃহস্পতিবার ২৪ অক্টোবর এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বুধবার ২৩ অক্টোবর আঙ্কারার কাহরামানকাজানে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিআই) স্থাপনায় সন্ত্রাসী হামলা হয়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, এক নারীসহ কমপক্ষে দুজন টিএআইয়ের দরজায় লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ছে। আঙ্কারা থেকে টিএআইয়ের দপ্তরের দূরত্ব ৪০ কিলোমিটারের মতো।

তুর্কি সরকার দাবি করেছে, সম্ভবত নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) এই হামলা চালিয়েছে। হামলায় ৫ জন নিহত এবং অপর ২২ জন আহত হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। এরদোয়ান বর্তমানে রাশিয়ার কাজান শহরে ব্রিকস সম্মেলনে রয়েছেন। তিনি এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।

এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার কয়েক ঘণ্টা পরই উত্তর ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসীদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। এসময় সন্ত্রাসীদের ৩২টি  স্থাপনা সফলভাবে ধ্বংস করা হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, বিমান হামলায় দুই হামলাকারী নিহত এবং আহতদের সংখ্যা না জানা গেলেও তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

Reneta

টিআই তুরস্কের সবচেয়ে বড় উড়োজাহাজ প্রযুক্তি প্রতিষ্ঠান। বর্তমানে প্রশিক্ষণ উড়োজাহাজ, সামরিক ও বেসামরিক হেলিকপ্টার তৈরি করছে। দেশটির প্রথম নিজস্ব যুদ্ধবিমানের উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। তুরস্কের সশস্ত্র বাহিনী ফাউন্ডেশন ও সরকারি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটিতে ১০হাজারের বেশি কর্মী রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কনিহতসন্ত্রাসীহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

কাকে লক্ষ্য করে সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি?

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT