আন্তর্জাতিক

সিডনির শপিং মলে ছুরি হামলায় নিহত ৫

সিডনির শপিং মলে ছুরি হামলার ঘটনায় উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিডনির শপিং মলে ছুরি হামলার ঘটনায় উদ্ধারকর্মীরা আহতদের সাহায্য করছে, পুলিশ ও জরুরি সেবা কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিডনির একটি শপিং মলে ছুরি হামলায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

বিবিসি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং মলে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মলে ঢুকেই ছুরি নিয়ে হামলা চালান এক ব্যক্তি। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী। পুলিশ জানিয়েছে, হামলাকারীর পরিচয় জানার চেষ্টা চলছে। হামলার পরপরই পুরো শপিং মল ঘিরে ফেলে পুলিশ। সেসময় সাধারণ জনগণকে নিরাপদে মলের ভিতর থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় শোক প্রকাশ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ বলেন, দুঃখজনকভাবে একাধিক হতাহতের খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার সব জনগণ ক্ষতিগ্রস্ত এবং তাদের প্রিয়জনদের নিয়ে চিন্তিত।  আহতদের জন্য আমাদের সমবেদনা এবং আমরা তাদের যত্ন নেওয়ার পাশাপাশি আমাদের সাহসী পুলিশদেরকে ধন্যবাদ জানাই।

বিষয়:নিহত শপিং মল সিডনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…