কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষের ঘটনাস্থলের ছবি, যেখানে অনেক মানুষ জড়ো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- অটোরিকশার চালক শাহিন, আরেকজন যাত্রী রাজন। তাদের বাড়ি পাশ্ববর্তী নরসিংদী জেলার পিরিজকান্দি। আর বাকি তিন নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নরসিংদীর নীলকুঠি থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় অটোরিকশাও যাচ্ছিল ভৈরবের দিকে। কাভার্ডভ্যান দুটি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয়, তখন অটোরিকশা ওভারটেক করতে গিয়ে দেখে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসছে। তখন অটোরিকশা দুই কাভার্ডভ্যানের মাঝখানে পড়ে সামনের ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থাকা অপর ভ্যানটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই পুরুষ ও তিন নারীর মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যান দুটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক দুজন পলিয়ে গেছে।

নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

বিষয়:ঢাকা-সিলেট মহাসড়ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…