জনপদ

পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

পাবনায় সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার কাজ চলছে, বেশ কিছু মানুষ ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার ২০ মার্চ বিকেল সাড়ে ৫ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে এবং ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ভলকা নামক একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। একই সময় পাবনা অভিমুখী একটি সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে সিএনজি ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ চারজন নিহত হয়। এছাড়া গুরুতর আহত দুইজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী উপজেলার ভবানীপুর নামক স্থানে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের হেলপারের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

বিষয়:পাবনা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…