আন্তর্জাতিক

পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পের সিগন্যাল দেখাচ্ছে একটি সাউন্ড ওয়েভ গ্রাফ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন হাতে একটি পেন দিয়ে ভূমিকম্পের সিগন্যালের গ্রাফ দেখাচ্ছেন, যা বাংলাদেশের সংবাদ প্রতিবেদনের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানে মধ্যাঞ্চলে এক মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।

রোববার (২৯ জুন) গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটে (২২৩০ জিএমটি) ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের পার্বত্য বেলুচিস্তান প্রদেশের বরখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তর-উত্তরপূর্বে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তবে ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে ১৪৯ কিলোমিটার (৯২ দশমিক ৫ মাইল) পশ্চিমে। আর ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫।

বিষয়:৫.৩ মাত্রার ভূমিকম্প ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…